মৌলভীবাজার জেলা জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

July 19, 2025,

স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শনিবার ১৯ জুলাই বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে জাসাস নেতৃবৃন্দ প্রেসক্লাবের সম্মুখে পৌছে মানব বন্ধন পালন করেন।

জেলা জাসাসের আহবায়ক মোঃ শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বকসী মিসবাহ উর রহমান, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, সিনিয়র যুগ্ন-আহবায়ক সারওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির সদস্য সাহজাহান মিয়া, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মাকসুদ আশরাফ রুহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ জাসাস নেতৃবৃন্দরা।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলার ৭টি উপজেলা,৫টি পৌরসভা শাখার জাসাসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com