রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) এর অবহিত করন ও চেক বিতরণ

July 30, 2025,

স্টাফ রিপোর্টার : ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় প্রোডাক্টিভ ইকোনোমিক ইনক্লুশন (পিইআই) কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে অবহিতকরণ কর্মশালা ও পিইআই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস,সমাজসেবা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, রিকের টিম লিডার আব্দুর রব পাটোয়ারি টিম লিডার প্রধান কার্যালয় রিক, মো: আলতাফ হোসেন ফিল্ড সুপার ভাইজার রিক রাজনগর, রিনাত ফৌজিয়া মেরিন ট্রেইনার রিক রাজনগর, গাজী মো: ওয়ালী উল্লাহ কেস ম্যানেজার রিক রাজনগর, মো: নজরুল ইসলাম কেস ম্যানেজার রিক রাজনগর চেক প্রাপ্ত সুবিধাভোগীগণ, এনজিওপ্রতিনিধিবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তা গণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ্য রিক সিটিএম প্রকল্পের আওতায় ৪৫ হাজার টাকা করে ট্রেনিং প্রাপ্ত রাজনগর উপজেলার ১০৮২ জনকে আর্থিক অনুদান প্রদান করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com