কিন্ডরগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

July 30, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কিন্ডরগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৩০ জুলাই বুধবার দুপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রামিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের কিন্ডরগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন হতে বাদ দেয়া হয়েছে। এই পরিপত্র অবিলম্বে বাদ দিতে হবে। অন্যথায় সারা দেশের কিন্ডরগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে এই অন্যায়ের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং এর দায় সরকাকেই বহন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com