মৌলভীবাজারে মার্চ ফর জাস্টিস দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মার্চ ফর জাস্টিস দিবস উপলক্ষে মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি প্রেসক্লাবে মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার গত সাড়ে ১৫ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন করেছিল। বিগত বছরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমরা এসবের বিচার চাই। আর যাতে দেশে কোন স্বৈরাচার সৃষ্টি না হয় সে জন্য আমাদের আইনজীবীদের ভুমিকা রাখতে হবে। পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিটের আহ্বায়ক এডভোকেট সুনিল কুমার দাস। এতে ফোরামের অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব এডভোকেট বকসী জোবায়ের আহমদ, পিপি এডভোকট ড.আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকট মামুনুর রশিদ, এডভোকট দেলোয়ার হোসেন, এডভোকট তোফায়েল আহমদ, এডভোকট আব্দুল মতলিব, এডভোকট নিয়ামুল হক, এডভোকট আব্দুস ছালাম-২, এডভোকট সৈয়দ নেপুর আলী, এডভোকট দানিয়াল আহমেদ, এডভোকট ইজাজুল ইসলাম, এডভোকট সায়েদ আহমেদ আদনান, এডভোকট নাছিম আহমেদ বাপ্পি, এডভোকট রিপন আহমেদ, এডভোকট হোসেন বকস, এডভোকট বিল্লাল হোসেন, এডভোকট আবু নছর মোহাম্মদ মাসুদ, এডভোকট সুবিনা আক্তার, মোস্তাকিম আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন