ছালামীটিলা তাঁরা যুব সংঘের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
২ আগস্ট শনিবার মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মুফিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাও, শামছুল ইসলাম।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাজ্জাদুর রহমান। কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর আলম। মাইজপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. শাহ মো: মুজাহিদ আলী। শ্যামেরকোনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. জাহিদুল ইসলাম। মো: নাইম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মো: রমজান আলী।
আরও বক্তব্য রাখেন মো: জুয়েল মিয়া, মো: রিয়াজ উদ্দিন ও মো: রুসেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি মো: ফারুক মিয়া, খালিছুর রহমান, আব্দুল মুবিন মেম্বার, তরিক মিয়া, আব্দুর রউফ, বশির মিয়া, জুবায়ের আহমদ, যুব সংঘের উপদেষ্টা মো: রফিক মিয়া ও মো: সুজন মিয়া প্রমূখ। দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



মন্তব্য করুন