জুলাই গণঅভ্যুত্থানে আ/হত/সাহসী সাংবাদিকতায় সন্মাননা পেলেন মৌলভীবাজারের ৪ সাংবাদিক

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত/সাহসী ১৯২ জন সাংবাদিকদের সন্মাননা প্রদান করে তথ্য মন্ত্রণালয়।
৩ আগস্ট রবিবার বিকেলে ঢাকার তথ্য ভবনের (তৃতীয় তলায়) কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সিনিয়র সাংবাদিক আমীরুল মুওমিনীন মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
একাধিক যাচাই-বাচাইয়ের পর সারাদেশের ৪৯২ জনের মধ্যে ২৯ জেলায় ১৯২ জনকে সন্মাননা দেয়া হয়। এর মধ্যে শুধু ঢাকা থেকে ১২২ জন সম্মাননা পান। পাশাপাশি শহীদ পাাঁচ সাংবাদিক পরিবারকে সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য সিলেট বিভাগের ৪ জেলা থেকে ১২ জন সম্মাননা পান। এর মধ্যে মৌলভীবাজার থেকে ৪ জন সাংবাদিক সম্মাননা পান। তারা হলেন এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, এখন টিভির মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ, যমুনা টিভির মৌলভীবাজার প্রতিনিধি আফরোজ আহমেদ। অনুষ্ঠানে প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক অনুদান দেয়া হয়।



মন্তব্য করুন