৩৬ জুলাই উদযাপন উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের নানা আয়োজন, আলোচনা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ

August 6, 2025,

স্টাফ রিপোর্টার : গণঅভ্যূত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাব ৩৬ দিন ব্যাপি স্থিরচিত্র প্রর্দশন,স্মরণসভা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পালন করে।

৫ আগষ্ট সমাপনী দিবসে প্রেসক্লাব প্রাঙ্গণে রাতে গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পলায়ন দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণ করা হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।

বিশেষ অতিথি ছিলেন এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, সিনিয়র সাংবাদিক ডা: ছাদক আহমদ, মো: আজাদুর রহমান আজাদ, এস এম উমেদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এডভোকেট ও সাংবাদিক নিয়ামুল হক ও কাজী মনজুর আহমেদ।

ছড়া আবৃত্তি করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আবদাল মাহবুব কোরেশী। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাহাঙ্গীর হোসেন, অভি ও তাদের দল। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩টি শাখায় ৯ জনকে ক্রেষ্ট ও সনদ এবং আরও ১৫ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে সাংবাদিকতা করায় আহত ও সাহসী সাংবাদিক ক্যাটাগরিতে তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয় কর্তৃক সম্মাননায় ভূষিত করায় প্রেসক্লাবের সদস্য এনটিভির স্টাফ করসপনডেন্ট এস এম  উমেদ আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন,এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমেদসহ ৪ জন সাংবাদিককে অভিনন্দন ও সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট মৌলভীবাজার শহরে ঝুঁকি নিয়ে সাংবাকিতায় পেশাদারিত্বে সাহসী সাংবাদিক হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাব ৯ জন কে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com