মৌলভীবাজারে ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেল হ ত্যা র প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতি বাদ ও মান বব ন্ধন অনুষ্ঠিত

August 9, 2025,

স্টাফ রিপোর্টার :  মৌলভীবাজারে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ আগস্ট দুপুরে মৌলভীবাজারের সর্বস্তরের ব্যবসায়ীসহ শমসেরনগর রোডের ব্যবসায়ী ও সিএনজি চালক মিলে প্রতিবাদ ও বিক্ষোভসহ মানব বন্ধন করেছে। এসময় ব্যবসায়ীরা নেতারা বলেন, দুই দিন অতিবাহিত হলেও এখনো রুবেলের খুনিদের আটক করতে পারেনি পুলিশ। তারা বলেন, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবী  করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো: হেলু মিয়া, বেলাল আহমদ ও সাদত হেসেনসহ অনেকেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৭ টায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিংয়ে ঢুকে নির্মমভাবে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে  তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর

হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত  ৯টায় তার মৃত্যু ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com