জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

August 19, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় জাতীয় ইমাম সমিতি একাটুনা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ বশির আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: আমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

১৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত আলোচনা শেষে সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহবায়ক- হাফিজ কামাল আহমদ, যুগ্ম আহবায়ক- ইমাম ও খতিব, কচুয়া জামে মসজিদ, যুগ্ম আহবায়ক- মাওলানা মুস্তাফিজুর রহমান লেবু, সদস্য সচিব- হাফিজ সাকিব আহমেদ, সদস্য- মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শাহ শরীফ আহমদ সহ মোট ১৩ জন।

সভাপতি তাঁর বক্তব্যে আগামী ৩০ আগস্টের জেলা ইমাম সম্মেলন সফল করার জন্য সকলে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com