ম/র্মান্তিক মটর সাইকেল দু/র্ঘটনায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নি/হত

August 23, 2025,

স্টাফ রিপোর্টার : মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী অমিত দত্ত নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে শিক্ষার্থী অমিত দত্ত তার চাচার মটর সাইকেল কাউকে না বলে বাসা থেকে নিয়ে বের হয়। নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার শহরের ডাক বিভাগ সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত ও সাথে থাকা প্রতিবেশী সৌরভ গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন। সে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ভবানীপুর গ্রামের অসিত দত্তের পুত্র। বাবা ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরের হাসপাতাল সড়কে ভাড়া বাসায় থাকতেন। সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ এর এস এস সি পরিক্ষা দেয়ার কথা ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে অমিত ছিল বড়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com