মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ : প্রাথমিক বাছাই শেষে ৩৪৭ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত

August 23, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় পাশ করে মৌলভীবাজার জেলা থেকে ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

আগামী ১০ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্স কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা মহোদয়ের নেতৃত্বে ২২ আগস্ট সকাল ৮ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা পরীক্ষায় (পিইটি)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ১৮ সেপ্টেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে নিয়োগযোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো: ইকবাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত মেডিকেল অফিসার এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com