যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা দিল মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য মো: মাহবুবুর রহমান রাহেল, আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান, পাবলিক লাইব্রেরী কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বজিৎ লাল দত্ত (বিজিত)।
২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বেরউইক-আপন-টুইড টাউন কাউন্সিল কাউন্সিলর আইরিন খান। যুক্তরাজ্য নর্থহ্যাম্পটন কিংস্টথর্প কাউন্সিল সেন্ট ডেভিড’র্স ওয়াড কাউন্সিলর কাউন্সিলর মামুন আলী, কমিউনিটি লিডার মি: আজমল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফি উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক এহসানা চৌধুরী চায়না এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহ আব্দুল অদুদ।
বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ জাহেদ আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ লাল দত্ত (বিজিত), খসরু চৌধুরী, মুহিবুর রহমান, আখলাকুর আম্বিয়া, অবরপ্রাপ্ত অধ্যক্ষ মোশফিকুর রহমান ইকবাল।
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা, আজীবন সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন