মৌলভীবাজারে সামার রানে দৌড়ালেন দুইশতাধিক

স্টাফ রিপোর্টার : ভোরের আলো ফুটতেই মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো সাড়ে সাত কিলো সামার রান। এতে অংশ নেন দুইশতাধিক দৌড়বিদ। পাওয়ার পালস এরিনা ও মৌলভীবাজার এ্যাথলেটিক এন্ড কাবাডি একাডেমির আয়োজনে সামার রানে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে দৌড়বিদরা। শুক্রবার ২৯ আগস্ট ভোরে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে শুরু হয় কালেঙ্গা এলাকা ঘুরে দৌড়বিদরা পৌঁছান নির্ধারিত গন্তব্যে। আয়োজকরা জানান সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেই এই আয়োজন। এটি শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয় বরং সুস্থ জীবনযাপন, ইতিবাচক ক্রীড়া মনোভাব এবং সামাজিক সম্প্রীতির এক বাস্তব, স্পন্দমান উৎসব। দৌড়ের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ফিটনেস ও খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা, মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখা এবং সামগ্রিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
সুসজ্জিত মঞ্চে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এতে উপস্থিত ছিলেন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক। প্রতিযোগিতায় বিজয়ী পুরুষ ও নারী মিলে ৬ জন পুরস্কার প্রদান করা হয়।




মন্তব্য করুন