সাতহাল গ্রামে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ আ ট ক ১৮

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও দেড় লক্ষাধিক টাকাসহ ১৮ জুয়ারিকে আটক করা হয়েছে।
২৯ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আনোয়ার আলী মিয়ার বাড়িতে একটি জুয়ার আসরে অভিযান চালায় সদর থানার একটি দল।
এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ১, ৫১, ৫৩০ (এক লক্ষ একান্ন হাজার পাঁচশত ত্রিশ টাকা), একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটিং করা কার্ড, ৫টি ছোট তীর এবং ৫টি কাঠের টুকরা জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আটককৃতরা হলেন মো: জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মো: জায়েদ খান, মো: আতাব মিয়া, মো: কাজল মিয়া, মো: মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মো: কামরুল হোসেন ইকবাল, মো: সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মো: আঃ আউয়াল ওরফে সুরুজ, মো: নিম্বর আলী, মো: মাহতাব মিয়া, মো: মাসুদ মিয়া, মো: কামাল মিয়া এবং লিটন আহম্মেদ।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন