নির্ঝর মেধা প্রকল্পর মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত

August 31, 2025,

স্টাফ রিপোর্টার : ১৯৯০ সালে প্রতিষ্ঠিত নির্ঝর মেধা প্রকল্প মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ আগস্ট শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো: ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর মো: আনেয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো: শেরউজ্জামান, নির্ঝর মেধা প্রকল্প এর সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো: সেলিম এবং প্রফেসর সৈয়দ মো: মহসিন।

নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্ঝরের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্ঝরের যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল মহিলা কলেজ এর অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: লোকমান মিয়া,সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে।

অতিথিবৃন্দ পুরষ্কারপ্রাপ্ত ৯৬ জন ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ম্যাগাজিন তোলে দেন। এবারের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় আনন্দ বিদ্যাপিট কুলাউড়া এবং শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com