এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের নতুন আহবায়ক কমিটি ঘোষণা

September 6, 2025,

স্টাফ রিপোর্টার : প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম. সাইফুর রহমানের স্মৃতিকে ধারণ ও লালন করার লক্ষ্যে গঠিত এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে প্রধান পৃষ্ঠপোষক এম. নাসের রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন আহবায়ক কমিটিতে বিদায়ী সভাপতি সৈয়দ তৌফিক আহমদকে আহবায়ক এবং মৌলভীবাজার বিএনপির প্রবীণ নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো: ফয়জুল করিম ময়ূন, এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, বদরুল আলম, বকশী মিসবাউর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এম ইদ্রিস আলী ও মু. ইমাদ উদ-দীন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী কমিটির সব সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com