মৌলভীবাজারে ইশকে মুহাম্মদ নাত মাহফিল অনুষ্ঠিত

September 8, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস) এর আয়োজনে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে ইশকে মুহাম্মদ নাত মাহফিল অনুষ্ঠিত। রবিবার ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার টাউন ঈদগাহ্’র সামনে মাহফিলের আয়োজন করা হয়।

এসময় নাত পরিবেশন করেন, মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ মৌসাস এর পরিচালক মো: নুরুজ্জামান, সহ-পরিচালক মুবিনুর রহমান, রেজাউল হাসান রাহী, জাকারিয়া আহমেদ, জিসান আহমেদ, ইমরান আহমেদসহ মৌসাস পরিবারের সকল শিল্পীগন।

নাত পরিবেশন শেষে আয়োজকরা জানান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুণগান, মর্যাদা, ভালোবাসা নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এই ইশকে নাত মেহফিলের আয়োজন। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে ইশকে নাত মাহফিলের আয়োজন করার আশা প্রকাশ করেন। যারা বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com