মার্কেন্টাইল ব্যাংকে তারুণ্যের উৎসব ২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার : মার্কেন্টাইল ব্যাংক মৌলভীবাজার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহকদের নিয়ে মতবিনিময়।
১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ ঘটিকায় মার্কেন্টাইল ব্যাংক মৌলবীবাজার শাখায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তরুণদের আর্থিক সাক্ষরতা প্রদান উপলক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ অনুষ্ঠিত হয়।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারুণ্যের উৎসব উপলক্ষে সহজ পদ্ধতিতে তরুণ নতুন উদ্যেক্তাকে নুন্যতম সুদে ঋণ দেয়ার সুবিদা থাকবে।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক শাখা প্রধান হাসান কুদরাতউল ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে তারুণ্যের উৎসব-২০২৫ এর আয়োজনে ব্যাংকিং প্রোডাক্টস ডিজিটাল আর্থিক সেবা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন টেকসই উন্নয়নসহ আর্থিক সাক্ষরতা বিষয়ে ধারণা প্রদান করেন।
বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সায়েম আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোছা: মাসুমা বেগম, এক্সিকিউটিভ অফিসার জাহান আহমেদ পলাশ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আহমেদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহক ও নতুন উদ্যোক্তাগণ।



মন্তব্য করুন