মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ হাবিব সাজ্জাদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
সভায় জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপ গুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এইচ,কে,এম জাহাঙ্গীর হোসেন, ৪৬ বিজিব উপ অধিনায়ক মেজর সৈয়দ ইসতিয়াক আহমদ মোর্শেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহফুজ, পূজা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট সুনীল কুমার দাস, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এন এস আই উপপরিচালক মো: কবির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: ইয়ামীর আলী, প্রেক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ প্রমুখ।
সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগর্রা উপস্থিত ছিলেন। এবছর মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ৯৮০ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন