মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে আবু তাহের চৌধুরীকে সংর্বধনা

September 11, 2025,

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী, লেখক, সাংবাদিক, এসপায়ার পার্টি ইউকে এর চেয়ারম্যান ও বিশিষ্ট লিডার কে.এম আবু তাহের চৌধুরীকে সংর্বধনা প্রদান করেছে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি।

বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে।

অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহ আব্দুল ওয়াদুদ।

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সহ সাধারণ সম্পাদক এহসানা চৌধুরী চায়নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, এ কে শহীদুর রহমান।

বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সাংবাদিক আজাদুর রহমান আজাদ, নাট্যকার খালেদ চৌধুরী, পাবলিক লাইব্রেরির আহবায়ক কমিটির সদস্য বিজিত লাল দত্ত, আব্দুল মুকিত প্রমুখ। সংর্বধনা অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও লাইব্রেরির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com