মৌলভীবাজারে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো মহন’স এডুকেশন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মহন’স এডুকেশন এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহন’স এডুকেশন মৌলভীবাজারের ব্রাঞ্চের প্রধান জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহন’স এডুকেশনের সিইও মিহির কান্তি দাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, আলী আমজদ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: বশির মিয়া, মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ মৌসাসের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তরা বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আগামী দিনের বাংলাদেশ গড়ার শক্ত ভিত্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্মানীত করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে নতুন অনুপ্রেরণা যোগ করতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, আজকের এই সাফল্যই হবে আগামী দিনের আরও বড় অর্জনের সোপান।
এছাড়াও আলী আমজাদ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী শেখ আনিসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন মহন’স এডুকেশন এর শিক্ষিকা হুমায়রা মায়া, কান্তা, রেহনুমা, আনসারুল আমিন এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন।



মন্তব্য করুন