মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

September 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শাখায় গ্রামীন দুস্ত মহিলাদের মধ্যে এ চারা বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিবুল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাগিব মাহফুজ প্রমুখ। অনুষ্ঠান শেষে ফলজ বনজ ও ঔষধি প্রায় ৪ শতাধিক চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com