মৌলভীবাজারে সাহিত্য ম্যাগাজিন ‘হিজরত’ এর প্রকাশনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার থেকে প্রকাশিত মাসিক সাহিত্য ম্যাগাজিন ‘হিজরত’ প্রকাশনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
১৩ সেপ্টেম্বর শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ’হিজরতের’ প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীন। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চলনা করেন হিজরত এর নির্বাহী সম্পাদক কবি ও আবৃত্তি শিল্পী সুফি চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মামুনুর রশিদ, প্রফেসর ফজলুল আলী, প্রফেসর শাহ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার আবুল হোসেন খান, শিক্ষক আবুল আলা মওদুদ আহমদ, মোস্তাক আহমদ মম, কবি ও সাংবাদিক আবদাল মাহবুব প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষাবিদ, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা হিজরত প্রকাশনার ভূয়সী প্রশংসা করেন এবং এর প্রকাশনা অব্যাহত রাখতে পরামর্শ দেন।



মন্তব্য করুন