মৌলভীবাজারের চাঁদনীঘাটে ঐতিহাসিক মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

September 16, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা শ্লোগান দিতে থাকেন। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি এলাকার আকাশ বাতাস মুখরিত করে।

মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য মৌলভীবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্র-জনতা জমায়েত হন। আসরের নামাজের পরপরই মুবারক র‌্যালি বের হয়। র‌্যালিটি মৌলভীবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামন থেকে শুরু করে শ্যামরকোনা বাজারে গিয়ে শেষ হয়।

র‌্যালি’তে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মাছুম হাজারী, পশ্চিম শ্যামেরকোনা আলহেরা লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির,  সাবেক সহ-সভাপতি মোস্তফা আহমদ, সহ-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রবিন রুসেল, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, ৭নং চাঁদনীঘাট আল ইসলাহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, শ্যামেরকোনা শাহী ঈদগাহের ইমাম ইয়াওর আলী, মধ্য শ্যামেরকোনা  হাফিজিয়া মাদরাসার রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন তালামীযের সভাপতি তারেক আহমদ, সহ-সভাপতি মুজুল হক,  শামসুল ইসলাম, বিলাল মিয়া, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ৬নং ওয়ার্ড তালামীযের সভাপতি জাকির আহমেদ, ৬নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক আসিফুল ইসলামসহ অন্যান্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com