শ্যামেরকোনা বাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

September 17, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাশিদ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামিযের সভাপতি মো: জামাল আহমদ এবং মৌলভীবাজার সদর উপজেলা তালামিযের  সাধারণ সম্পাদক মো: মাসুক হাজারী। পবিত্র আল কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মোজাম্মিল আহমদ।

সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ শ্যামেরকোনা বাজারের সভাপতি মাওলানা মো: আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাশিদ শিল্পী শেখ এনাম ও নাশিদ সিরিজ সিলেট।

উপস্থাপনায় ছিলেন হাফিজ ফরহাদ আহমদ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com