সৈয়দ শাহ মোস্তফা কলেজের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার : সৈয়দ শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেনী ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সৈয়দ শাহ মোস্তফা কলেজের অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক তাছনিম আক্তারের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কাওসার মিয়া তালুকদার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রভাষক মো: আসাব্দুল্লাহ। সৈয়দ শাহ মোস্তফা কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিংবডির সদস্য ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অবৈতনিক শিক্ষক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, কলেজের সাবেক অধ্যক্ষ মো: মুশফিকুর রহমান।
প্রধান অথিতি এবং বিশেষ অথিতিবৃন্দ তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সামনে আগামীর সম্ভাবনাময় পৃথিবীর সঙ্গে কীভাবে যোগসূত্র স্থাপন করে এগিয়ে যেতে হবে সে বিষয়ে প্রতি নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে হয়ে পাঠগ্রহণ এবং শিক্ষা-কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সাংস্কৃতিক বিকাশ সাধনের প্রতিও গুরুত্ব প্রদান করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক ইশরাত জাহান প্রভাষক আমাতুল ফৌজিয়া, প্রভাষক আফজাল হোসেন (ইংরেজি), প্রভাষক রবিনা পারভীন, প্রভাষক শ্রীবাস সূত্রধর, প্রভাষক আবু সাদাত সায়েম বিন সালাম (ইতিহাস), প্রভাষক মো: সাইফুল্লাহ, প্রভাষক মো: নুরুজ্জামান মিয়া, প্রভাষক মোছা: ডালিয়া, প্রভাষক ফাতেহা বেগম, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক পার্থ সারথি ঘোষ, প্রভাষক শাকের আহমেদ, প্রভাষক সুদীপ দেবনাথ প্রমুখ।



মন্তব্য করুন