শিক্ষা দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ
September 17, 2025,

স্টাফ রিপোর্টার : শিক্ষা দিবসে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতি পরিহার করা, শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন। এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন। সেনিটেশন ব্যবস্থার আধুনিকায়ন। লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন ও যুগোপযোগী বই সরবরাহ।
১৭ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করাসহ বিভিন্ন দাবিতে বৈরী আবহাওয়ার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার প্রধান সংগঠক রাজিব সূত্রধর এর সভাপতিত্বে ও শ্যামল সরকার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, তাসিন আহমেদ আদি প্রমুখ।



মন্তব্য করুন