মৌলভীবাজারে ক্ষুদ্র উদ্যোক্তাতের মাঝে ৭ ভাগ সুদে ১ কোটি ৫৮ লাখ টাকার বিনিয়োগ ঋণ বিতরণ

September 18, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের লিড ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় ‘প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ’ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে ক্ষুদ্র উদ্যোক্তাতের মধ্যে প্রধান অতিথি হিসেবে ঋনের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্ত্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা।

অনুষ্ঠানে ১০, ৫০ এবং ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ সংক্রান্ত ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজারে অবস্থিত ৩৮ ব্যাংকের মাধ্যমে তরুণ ও নতুন উদ্যোক্তাতের মধ্যে মাত্র ৭% সুদে ১ কোটি ৫৮ লাখ টাকা ঋণ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com