মানুষের ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে-মাওলানা রেজাউল করিম জালালী

September 18, 2025,

স্টাফ রিপোর্টার : মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আমাদের দলের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারাদেশে এক গণজাগরণ তৈরি হয়েছে। ছাত্র-জনতার এই জাগরণকে আমাদের কাজে লাগাতে হবে- কেন্দ্রীয় নায়েবে আমীর ও বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীজার জেলা শাখার উদ্দোগ্য শহরের এম সাইফুর অডিটোরিয়ামে সংগঠন এর চলমান দাওয়াতি উপলক্ষে সদ্য যোগদানকারী সদস্যদের সংবর্ধনা ও সীরাতুব্বী (সাঃ) সম্মেলনে তিনি এসব কতা বলেন।

তিনি বর্তমান সরকার কে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন। আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট- জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে  জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে চজ পদ্ধতি বাস্তবায়ন- করতে হবে এসময় তিনি বলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর মজলুম জননেতা  মাওলানা মামুনুল হক ঘোষিত ৫ দফা দাবি আদায়ে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচি সরবাত্বক সফলের আহমান জানান।

কেন্দীয় সদস্য ও জেলা সভাপতি শাইখুল হাদীস  মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ  মাওলানা ইসলাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা রহমত আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও সীরাতুব্বী (সাঃ) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদ প্রর্থী শাইখুল হাদীস মাওলানা আবুল কালাম আজাদ, মৌলভীবাজার ৩ সদর রাজনগর  আসনের সংসদ সদস্য পদ প্রর্থী মাওলানা লুৎফর রহমান কামালী, মৌলভীবাজার ৪  শ্রীমঙ্গল  কমলগঞ্জ আসনের সংসদ সদস্য পদ প্রর্থী মাওলানা জয়নাল আবেদীন, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, বাহুবল উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুন নুর বাহবলি।

বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, জেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সহ সভাপতি মাওলানা ইউনুস আহমেদ, জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল হাই উত্তসূরী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক আবুল কাশেম আজাদী,  কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, রাজনগর উপজেলা সহ সভাপতি মওসুম আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্ললাহ আল মামুন, বড়লেখা উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা আলি আফছার জিহাদী, সিনিয়র সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ছিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাকিল আহমদ, কুলাউড়া উপজেলা দক্ষিণ এর সভাপতি মাওঃ আব্দুস সালাম, উপজেলা উত্তর এর সভাপতি মাওঃ শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকি, উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রাহমান, খেলাফত নেতা মাওঃ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ সভাপতি মাওলানা শাহ মিসবাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী, প্রশিক্ষণ সম্পাদক মো: হাদী আলম প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শাখা থেকে আগত দায়িত্বশীল নেতা কর্মিরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com