ঈদে মীলাদুন্নবী সা: উপলক্ষে তালামীযে ইসলামিয়া আমতৈল ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

September 20, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন ৯নং আমতৈল ইউনিয়ন শাখার উদ্যোগে ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়, খুশহালপুর দাখিল মাদরাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এম এ আলীম সাহেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ মোহাম্মদ নাসির খাঁন।

‎ইউনিয়ন শাখা সভাপতি রুসেল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আসহাব আলী আনসারী, খুশহালপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা জিলাল উদ্দিন জালালী, সদর উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, সদর উপজেলা তালামীযের সহ-সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছুম হাজারী, ৪ নং কাগাবালা ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ৯নং আমতৈল ইউনিয়ন আল ইসলাহ র প্রচার সম্পাদক মাওলানা ইকবাল আহমদ, খুশহালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের।

‎এসময় উপস্থিত ছিলেন খুশহালপুর দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, আবদাল চৌধুরী, টিপু আহমদ সহ আমতৈল ইউনিয়ন তালামীযের দায়িত্বশীলবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com