আখাইলকুড়া ইউ পি আল ইসলাহর ঈদে মিলাদুন্নবী (সাঃ) র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন

September 20, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫ নং আখাইলকুড়া ইউ পি শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার আখাইলকুড়া ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মুবারক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী পূর্ব আলোচনা সভায় মাওলানা মুফতি লোকমান খান নবীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ এর যৌথ  সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল হাই দিনারপুরী, হাফিজ আব্দুল মুকিত, মৌলভীবাজার সদর আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক  মাওলানা শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ চমৎকারী, হাফিজ দ্বীন ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন হাফিজ সাজিদ আহমদ, হাফিজ জুয়াহির উদ্দিন, হাফিজ মাওলানা ইমজাদ আহমদ, ছয়ফুর রহমান শফি, কারী আনিছুর রহমান, মো: জমির হোসেন,হাফিজ জুয়েল আহমদ রনি, মাওলানা আব্দুল মুকিত। তালামীয নেতা অনিক আহমদ, হাফিজ সালমান আহমদ, রেদওয়ান আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com