স্বৈরাচারের পতন ঘটলেও স্বৈরাচারের লেজ এখনো গুপ্তভাবে নড়াচড়া করছে-নাসের রহমান

September 21, 2025,

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এবছরের দূর্গোৎসব একটু স্পর্শকাতর। ছাত্র-জনতার অভ্যূত্থানে একবছর আগে স্বৈরাচারের পতন ঘটেছে এ দেশে।  স্বৈরাচারের পতন ঘটলেও স্বৈরাচারের লেজ এখনো গুপ্তভাবে নড়াচড়া করছে। স্বৈরাচারের বিপুলসংখ্যক নেতাকর্মী পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। আসছে দূর্গোৎসবে এরা সুযোগ নিতে পারে। সেজন্য আমাদের সবাইকে দল মত নির্বিশেষে তাদের পাশে থাকতে হবে। যাতে হিন্দু ভাই-বোনেরা তাদের সবচেয়ে বড় দূর্গোৎসব সুন্দর ভাবে করতে পারেন।  কিছু একটা আগে হয়নি বলে আগামীতে হবে না আমার যেন সেজন্য আত্মতুষ্টিতে না ভোগি। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখতে স্বেচ্ছাসেবক থাকতে হবে। বিশেষ করে রাতের বেলা। পুলিশ থাকলেও আমরা যদি নিজেরা সচেষ্ট থাকি তাহলে পূজামণ্ডপ গুলোকে সিকিউরড থাকবে। পূজামণ্ডপের আশপাশে সম্মিলিত ভাবে খেয়াল রাখতে হবে। কোনো জিনিস সন্দেহজনক মনে হলে সাথে সাথে পুলিশকে খবর দিবেন।

তিনি আরও বলেন, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইদের সর্বোপরি বেশি সজাগ থাকতে হবে। কারণ কোন কিছু চোখে পড়লে প্রথম আপনারাই আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। প্রতিটি মণ্ডপে নিজ উদ্যেগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবেন। পূজা মন্ডপের আশে পাশে মেলাবসে। এগুলো নিরাপত্তার হুমকি হতে পারে। মেলা বসলে যেন মণ্ডপ থেকে দূরে থাকে। পূজা মন্ডপগুলোতে পোষাকধারীর পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করতে হবে। এতে অপরাধী শনাক্ত করা যাবে।

রোববার ২১ সেপ্টেম্বর  দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মৌলভীবাজার সদর মডেল থানা আয়োজিত শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট সুনীল কুমার দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মাওলানা জামিল আহমেদ আনসারি, এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি আশু রঞ্জন দাশসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com