পূজা উদযাপন কমিটির সাথে মৌলভীবাজার জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর রোববার রাতে জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় করেছে মৌলভীবাজার পৌর জামায়াত। সভায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলার সাধারণ সম্পাদক মহিম দে মধু, জেলা সহ-সভাপতি অধ্যাপক দেবতোষ সিং চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আজিজ আহমদ কিবরিয়া, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, জেলা শিবির সেক্রেটারি মুহসিন আহমদ, ৪ং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মোক্তাদির হোসাইন, শহরের চৌমুহনার শ্রী শ্রী কালীবাড়ি পুজা মন্ডপের সভাপতি শ্রী সন্তোষ পাল দেব ও সাধারণ সম্পাদক শিপলু দাস, রামকৃষ্ণ মিশন রোডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি পূজা মন্ডপের সভাপতি শ্রী রিঙ্কু চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্রী করুনা ব্যানার্জি, পশ্চিম বাজারের শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামন্ডপের সভাপতি সিতেশ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক নিরাপদ রায়, সৈয়ারপুরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়া পূজা মন্ডপের সভাপতি কাজল কান্তি দাস ও সাধারণ সম্পাদক আদিত্য পাল ও ভাস্কর পাল, সৈয়ারপুর মাঝের হাটি সড়কের সৎসঙ্গের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আশীষ রায় জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদেও নেতৃবৃন্দ।
সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি,নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।



মন্তব্য করুন