শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার ১৫টি মন্ডপের নেতাদের সাথে পৌর বিএনপির মতবিনিময়

September 23, 2025,

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গোৎসব পৌরসভার ১৫টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের পৌরসভা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফয়জুল করিম ময়ূন, আহবায়ক জেলা বিএনপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম রিপন, সদস্য সচিব জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড, বাবু সুনী কুমার দাশ, সদস্য আহবায়ক পূজা উদযাপন ফ্রন্ট।

পৌর বিএনপির নবাগত সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির নবাগত সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আশু রঞ্জন দাস, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। মহিম দে সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম, স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পুজা উদযাপন কমিটির সভাপতিসহ শহরের বিভিন্ন মান্ডবের সভাপতি সম্পাদক সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com