ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভীবাজারের নতুন কমিটি অনুমদন
September 23, 2025,

স্টাফ রিপোর্টার : ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভীবাজারের নতুন কমিটি অনুমোদন হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ঘটিকায় এনসিসি ব্যাংক, মৌলভীবাজার শাখায় সকল শাখা ব্যবস্থাপকের উপস্থিতিতে এক বিশেষ সভার মাধ্যমে কমিটিটি অনুমোদিত হয়।
সভাপতি হলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এ.জি.এম এন্ড ম্যানাজার মো: আক্তার হোসেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এ.জি এম এন্ড ম্যানাজার পুলক রঞ্জন চক্রবর্তী।
সাধারণ সম্পাদক এনআরবি ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এফ.এ.ভিপি এন্ড ম্যানাজার মো: সাজ্জাদুর রহমান পিন্টু। সহ-সাসধারণ সম্পাদক, মো: শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মুহিনুর রহমান।



মন্তব্য করুন