মৌলভীবাজার পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমদ সাব্বির সজাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
মোটরযান পরিদর্শক মো: সেলিম হাসানের সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি এর মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ। এসময় আরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।



মন্তব্য করুন