নব গঠিত ফ্রান্স যুবদলের নেতৃবৃন্দকে মৌলভীবাজার জেলা যুবদলের অভিনন্দন

September 25, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নব-গঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল।

বুধবার ২৪ সেপ্টেম্বর এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সভাপতি মো: জাকির হোসেন উজ্বল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে যুবদলের শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য ফ্রান্স যুবদলের সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ছায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরোও বলেন, বিদেশে অবস্থানরত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি প্রবাসের মাঠে তুলে ধরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব-গঠিত ফ্রান্স যুবদল শাখার নেতৃবৃন্দ আগামীর সংগ্রাম ও আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com