মৌলভীবাজার জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন

September 25, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার  জেলা প্রশাসক মো: ইসরাইর হোসেন এর ব্যক্তিগত  মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশ নম্বরে টাকা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ডিসি মৌলভীবাজার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জেলা প্রশাসক।

ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত  নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে ০১৬১১২২৪২৬০ নাম্বারে বিকাশে/নগদে টাকা চাচ্ছে। অনুগ্রহপূর্বক আপনারা কেউ  কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com