মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ এর বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সদর উপজেলার সদস্য ও মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
শনিবার ২৭ সেপ্টেম্বর রাতে সরকারবাজারে একটি কমিউনিটি সেন্টারে খলিলপুর ইউনিয়ন ও মনুমূখ ছাত্রদলের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি শেখ সাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বুলবুল আহমেদ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাদিক আহমেদ, ছাত্রদল নেতা হৃদয় আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের আল আমিন।
পরে সংবর্বধিত অতিথি পারভেজ আহমেদকে খলিলপুর ইউনিয়ন ছাত্রদল ও মনুমুখ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন