মৌলভীবাজার পূজা মন্ডপে মিষ্টি উপহার পাঠালেন পৌর বিএনপির সভাপতি
September 30, 2025,

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমানের উদ্যোগে শহরের ১৫ টি মন্ডপে মিষ্টি উপহার পাঠানো হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর বিভিন্ন মন্ডপে এ মিষ্টি উপহার পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর বিএনপির নেতা মুর্শেদ চৌধুরী, হায়দর হোসেন প্রমুখ।



মন্তব্য করুন