উৎসবমুখর পরিবেশে ১ হাজার ১০টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা, বর্ণিল সাজে সাজানো হয়েছে মন্ডপ গুলো

September 30, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। জেলার ৭ উপজেলায় মোট ১০১০টি মন্ডপে দূর্গাপূজা  অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মন্ডপ গুলো বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক ডেকরেশনে সাজানো হয়েছে। শারদীয় এই দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন দৃষ্টি নন্দন মন্ডপ গুলোতে।

মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও রয়েছে রাজনগর উপজেলার পাঁচগাওয়ে ঐতিয্যবাহী লাল বর্ণের প্রতিমা দিয়ে পূজার আয়োজন এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মন্ডপের পূজা।

দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এবছর পৃথক ভাবে জেলা সদরের ১০৯, শ্রীমঙ্গলে ১৭০, কমলগঞ্জে ১৫৩, রাজনগরে ১৩৭,বড়লেখা ১৪৫, জুড়ী ৭৫ ও কুলাউড়া উপজেলায় ২২১ মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দূর্গোৎসব শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com