রেডিও পল্লীকণ্ঠে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান

পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম এর আয়োজনে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলেটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর মঙ্গলবার রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসানের সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও পল্লীকণ্ঠের স্থানীয় উপদেষ্টা কমিটির সভাপতি মো: রাজিব হোসেন।
এ সময় তিনি বলেন, রেডিও শুনার ভালো গুণাবলি হচ্ছে সেটা যে কোনো কাজ করেও শুনা যায়।রেডিও পল্লীকণ্ঠ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ইত্যাদি বিষয় নিয়ে অনুষ্ঠান করে যা প্রশংসনীয়।বিভিন্ন সফলতার বিষয় এবং ইংরেজি গল্প বলার আসর নিয়ে অনুষ্ঠান করলে সেটি আরো ভালো হবে বলে আমি মনে করছি।রেডিও পল্লীকণ্ঠ তার কাজের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা (স্থানীয় সরকার বিভাগ) নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল (সেলফ) মো: নজরুল ইসলাম, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীনসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে মোট ৩৬টি অনুষ্ঠান (১৮টি লাইভ ও ১৮টি ম্যাগাজিন) ০৯টি কমিউনিটি রেডিওতে তৈরি ও সম্প্রচার করা হবে।



মন্তব্য করুন