মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

October 22, 2025,

স্টাফ রিপোর্টার : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের অফিস থেকে র‌্যালী বের হয়ে প্রেসক্লাব প্রাঙ্গন হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী প্রমুখ।

র‌্যাালী ও আলোচনা সভায় বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সময় দুর্ঘটনায় নিহত, আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com