মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমীর সিরাতুর রাসূল (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : মাসজিদ ওমর (রা.) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমী আয়োজিত মৌলভীবাজার জেলা ব্যাপী ‘সিরাতুর রাসূল (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫’ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্টারগার্টেন, আলিয়া মাদরাসা, ক্বওমী মাদরাসা এবং হিফজ সহ ৭০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১৮ অক্টোবর অনুষ্ঠিত শহরতলীর মোস্তফাপুর-ধরকাপন সড়কে অবস্থিত প্রতিযোগিতায় উত্তির্ণদের ১০ জনের মধ্যে ১ম স্থান অধিকার করে মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রেজওয়ান শাহরিয়ার। ২য় স্থান অর্জন করে মৌলভীবাজার আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল এর কৃতি শিক্ষার্থী নাজিফা নওরিন রাহমা। ৩য় স্থান অর্জন করে শাহীন স্কুলের কৃতি শিক্ষার্থী উম্মে তানহা। প্রতিযোগিতায় উত্তির্ণদের প্রথম ১০ জনকে বিভিন্ন পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, ইসলামিক বই এবং প্রতিষ্ঠানের নাম সম্বলিত কলম উপহার দেয়া হয়।
বিশেষ বিবেচনায় আরো ৩ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেয়া হয়। সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাওহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
উক্ত প্রতিযোগিতায় নিজস্ব প্রতিষ্ঠান মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমী এর শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ম পুরস্কার অর্জন করে হিফজ বিভাগের কৃতি শিক্ষার্থী আনাস বিন মালেক। ২য় পুরস্কার অর্জন করে হিফজ বিভাগের কৃতি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকিম। ৩য় পুরস্কার গ্রহণ করে হিফজ বিভাগের কৃতি শিক্ষার্থী তামিম ইকবাল। এভাবে মোট ৫ জনকে পুরস্কৃত করা হয়। তাছাড়া অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা এর সিনিয়র মুহাদ্দিস শায়েখ মো: রায়হান উদ্দিন বিন শহীদুল্লাহ মাদানী। এছাড়াও উপস্থিত ছিলেন মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমী এর সম্মানিত ভাইস প্রিন্সিপাল শায়খ মাহদী হাসান মাদানী এবং শায়খ আনারুল ইসলাম মাদানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল শায়খ মোহাম্মদ তারেক হাসান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক ও শুভাকাংখী আলহাজ্ব সৈয়দ জাহিদ আলী এবং মিজানুর রহমান।
এছাড়া সমাজের অনেক গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, এডমিন, স্টাফবৃন্দ এবং ভলান্টিয়ার টিম। অতিথি, বিশেষ অতিথি সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন এবং তারা মহামানব রাসূল (সা.) এর সিরাত নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করে উচ্ছসিত প্রশংসা করেন।




মন্তব্য করুন