সড়ক দু/র্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার 

October 28, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় মারওয়ান আলম (২৪) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। নিহত ছাত্রদল নেতা বড়লেখা ডিগ্রি কলেজ  শাখার প্রস্তাবিত সদস্য সচিব।  রবিবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়ছল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখার উদ্দেশ্যে ছাত্রদল নেতা মারওয়ানসহ তিন বন্ধু   মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন এ সময় উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছলে  বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মারওয়ান গুরুতর আহতসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে পিকআপ চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com