লিয়াকত আলী ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

October 30, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন-এর আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে

সোমবার ২৭ অক্টোবর দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এম সওকত আলীর সভাপতিত্বে এবং মোর্শেদ মুন্না ও হেপি জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: রাফি উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার এম লিয়াকত আলী উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রত্যেকের দায়িত্ব।

স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ, আজিজ মিয়া, জাকির হোসেন, এডভোকেট রুনু কান্ত দত্ত, এডভোকেট সাঈদ আহমদ আদনান, আশরাফুল আলম শিপন ও মো: জহির খান প্রমুখ।

অনুষ্ঠানে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com