রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত

November 4, 2025,

পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আঁখি পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতাহের হোসেন ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক গোপী কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক অদুদ মিয়া, রুবেল মিয়া, আব্দুল কাশেম, এনামুল হক, নাজমুল হুদা, আব্দুল মুমিন, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতাহের হোসেন ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিভার বিকাশ ঘটে তখনই, যখন তাদের একটি আনন্দদায়ক ও শিশুবান্ধব পরিবেশ দেওয়া হয়। আজকের অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পেরেছে, শিখতে  পেরেছে। অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হয়েছে। রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করায় রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com