ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

November 11, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক “আসিফ আকবর” বাংলাদেশ ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যাগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ডিএফএ সদস্য ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বেলাল, ডিএফএ সাধারণ সম্পাদক তনজু খান, রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি জামাল আহমেদ, সহ-সভাপতি জাকির আহমেদ রুমান, সহ-সভাপতি সৈয়দ আবুল হাসান জিল্লু, সাধারণ সম্পাদক গাজি আবেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শিপন আহমেদ, সহ-সাহিত্য সম্পাদক সাঈদ খান, সদস্য এমজাদ হোসেন, মৌলভীবাজার স্পোর্টস একাডেমির কোচ ঝন্টু দাস, আফজলিয়া একাডেমির কোচ ভজন ঘোষ, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি কোচ ও পরিচালক সাহেল  আহমেদ রেফারি বাবুল আহমদ সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা বৃন্দ।

বক্তারা এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বাংলাদেশ ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুত এই বিষয় সমাধান না হলে কটুর আন্দোলনের হুশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com