মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক সভা অনুষ্ঠিত
November 12, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কোওর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ নভেম্বর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন, ডা. মো: মামুনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মৌলভীবাজার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মৌলভীবাজার, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার, শিশু বিষয়ক কর্মকর্তা, মৌলভীবাজার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, সদর, মৌলভীবাজার, জেলা তথ্য কর্মকর্তা, মৌলভীবাজার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মৌলভীবাজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, মৌলভীবাজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।



মন্তব্য করুন