মৌলভীবাজার সদরের বাহাদুরপুরে উচ্ছ্বাসে ভরা নির্বাচনী গণসংযোগ

November 15, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শুক্রবার ১৪ নভেম্বর বিকেল থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্থানীয় নেতা ও জনগণ। অনুষ্ঠানের নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা ওলামাদলের আহবায়ক মাওঃ আব্দুল হেকিম।

গণসংযোগে উপস্থিত ছিলেন শেখ সিরাজ মিয়া (মেম্বার), নজরুল ইসলাম (মেম্বার), রায়হান আহমদ, রুবেল মিয়া, লিটন আহমদ সহ এলাকার বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত স্থানীয়রা আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সমর্থন জানান। তারা অনুরোধ করেন, নির্বাচিত হলে এম নাসের রহমান দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজার ও রাজনগরবাসীর জন্য ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করবেন।

স্থানীয়রা উচ্ছ্বাস ও উৎসাহের সঙ্গে গণসংযোগে অংশ নেন। নেতৃবৃন্দ নির্বাচনী লক্ষ্য এবং এলাকার উন্নয়নে উপস্থিত সাধারণ মানুষ তাদের সমর্থন ও আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যা এলাকায় রাজনৈতিক উদ্দীপনা বৃদ্ধি করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com